ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ডিএমপির ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বংশাল, বাড্ডা, রূপনগর ও পল্লবী থানার ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়।


আদেশে মুগদা থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে বংশাল থানার ওসি, শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে রূপনগর থানার ওসি, রূপনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদকে বাড্ডা থানার ওসি ও বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলামকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।


একই আদেশে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে ডিবি গুলশান বিভাগ, ডিবি গুলশান বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑